Our Heritage & Mission

About DCPCA

Founded in 2014, Dakshin Chennai Prabasi Cultural Association is a vibrant community organization dedicated to celebrating cultural heritage, fostering unity, and serving society in Chennai.

আমাদের ঐতিহ্য ও লক্ষ্য

ডিসিপিসিএ পরিচিতি

২০১৪ সালে প্রতিষ্ঠিত, দক্ষিণ চেন্নাই প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন আজ চেন্নাইয়ের প্রবাসী বাঙালি সমাজের এক প্রাণবন্ত সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে সযত্নে ধারণ ও পরের প্রজন্মে লালন করা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা এবং সমাজকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অবদান রাখাই ডিসিপিসি এর মূল অঙ্গীকার। ২০১৪ সালে প্রতিষ্ঠিত, দক্ষিণ চেন্নাই প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন চেন্নাইয়ের একটি প্রাণবন্ত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, যা বাঙালি সংস্কৃতি সংরক্ষণ, সৌহার্দ্য বৃদ্ধি ও জনকল্যাণমূলক কাজে নিবেদিত।

Our Philosophy

Inspired by Tagore's Vision of Utsab

At DCPCA, our philosophy is anchored in Rabindranath Tagore's timeless essay Utsab — where festival is not merely a ritual, but an awakening of human unity, empathy, and joy.

Whether celebrating Sharadotsav Durga Puja, Rabindra Jayanti, or organizing essential healthcare drives, we strive to build an inclusive sanctuary where every individual finds kinship, cultural enrichment, and purpose.

আমাদের দর্শন

রবীন্দ্রনাথ ঠাকুরের "উৎসব" ভাবনায় অনুপ্রাণিত

ডিডিপিসি এর মূল দর্শন প্রোথিত রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন রচনা "উৎসব" এর সেই সর্বজনীন ভাবনায় — যেখানে উৎসব শুধুমাত্র আনুষ্ঠানিক আচার নয়, বরং মানুষে মানুষে মিলনের, হৃদয়ে হৃদয়ে সেতুবন্ধনের এবং মানবিকতার এক মহামঞ্চ। আমাদের কাছে উৎসব মানে শুধু আনন্দের উদযাপন নয়; উৎসব মানে ভেদাভেদ ভুলে একসঙ্গে পথচলা, পরস্পরের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা জাগিয়ে তোলা এবং জীবনের অন্তর্নিহিত আনন্দকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। এই বিশ্বাসই ডিডিপিসি এর পথচলার প্রেরণা — সংস্কৃতির বন্ধনে ঐক্য, মানবিকতার স্পর্শে সম্প্রীতি এবং উৎসবের আনন্দে এক বৃহত্তর পরিবারের অনুভব।

শারদোৎসব দুর্গাপূজা থেকে শুরু করে রবীন্দ্রজয়ন্তীর সাংস্কৃতিক উদযাপন, কিংবা মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনা – আমাদের প্রতিটি উদ্যোগেই রয়েছে একটিই প্রয়াস – এমন এক পরিসর গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ খুঁজে পাবেন আপনজনের উষ্ণতা, বাংলার সংস্কৃতির স্নিগ্ধ স্পর্শ এবং জীবনের সার্থকতা।

2014 Year Founded ২০১৪ প্রতিষ্ঠা বর্ষ
2,500+ Families ২৫০০+ প্রবাসী পরিবার
13 Yrs Service ১৩ বছর সেবার ঐতিহ্য
🏆 2024 Best Pujo Award
🏆 ২০২৪ সেরা পূজা সম্মান
DCPCA Community ডিসিপিসিএ পরিবার
🏆 Prestigious Recognition • Chennai Sharadotsav
🏆 মর্যাদাপূর্ণ স্বীকৃতি • চেন্নাই শারদোৎসব

Awarded "Best Pujo of Chennai 2024"

"চেন্নাইয়ের সেরা পূজা ২০২৪" সম্মানে ভূষিত

A proud milestone reflecting DCPCA's unwavering commitment to authentic Bengali culture, traditional Vedic rituals, grand eco-friendly idols, Anandamela culinary excellence, and vibrant community spirit.

দক্ষিণ চেন্নাইয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে শাস্ত্রসম্মত বৈদিক আচার-অনুষ্ঠান, পরিবেশবান্ধব প্রতিমাশিল্প, বাংলার স্বাদে সমৃদ্ধ আনন্দমেলার খাদ্যোৎসব, প্রাণবন্ত ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আন্তরিক আতিথেয়তার এক অনন্য সমন্বয়ের মধ্য দিয়ে ডিসিপিএ অর্জন করেছে এই সাফল্য।
এ শুধু একটি উৎসবের সাফল্য নয় – এ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার এক উজ্জ্বল উদযাপন।

🪔
Traditional Artistry Authentic idol crafting & Vedic pushpanjali চিরায়ত শিল্পকলা ঐতিহ্যবাহী প্রতিমা নির্মাণ ও বৈদিক পুষ্পাঞ্জলি
🍲
Grand Anandamela Authentic Bengali cuisine & food stalls মহতী আনন্দমেলা খাঁটি বাঙালি রান্নার বাহারি খাদ্যমেলা
🥁
Cultural Vibrancy Electrifying Dhunuchi dance & Dandiya night সাংস্কৃতিক উদ্দীপনা উচ্ছল ধুনুচি নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
👥
Community Grandeur 2,500+ diaspora families celebrating unity ঐক্যের মহোৎসব ২৫০০+ প্রবাসী পরিবারের মহামিলন
🏆 Winner 2024
DCPCA Best Pujo of Chennai 2024 Celebration
🏆 সেরা সম্মান ২০২৪
ডিসিপিসিএ সেরা পূজা ২০২৪ উদযাপন
DCPCA Sharadotsav 2024 Celebration Highlights ডিসিপিসিএ শারদোৎসব ২০২৪ উদযাপনের বিশেষ মুহূর্ত
Guiding Principles

Our Mission & Purpose

Bringing together people from various walks of life to break down barriers, uphold timeless arts, and support communities in need.

আদর্শ ও মূল্যবোধ

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

সমাজের সর্বস্তরের মানুষকে একসূত্রে আবদ্ধ করে, সকল ভেদাভেদ ভুলে একতার বন্ধন দৃঢ় করা, চিরায়ত শিল্প ও সংস্কৃতির শাশ্বত ধারাকে লালন ও প্রজন্মান্তরে বহন করা, এবং সমাজের প্রয়োজনমতো বিশেষত অসচ্ছল মানুষের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার।

🪔

Cultural Preservation

Organizing authentic Durga Puja, Kali Puja, Saraswati Puja, classical concerts, and Bengali literary seminars that keep roots alive for generations.

সাংস্কৃতিক ঐতিহ্যর ধারাবাহিকতা

ঐতিহ্যবাহী দুর্গাপূজা, শ্যামাপূজা ও সরস্বতী পূজার পবিত্র আবহ, বাংলা সংগীতের মায়াবী সুর এবং বাংলা সাহিত্যচর্চার আসরের মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে জাগিয়ে তোলা আমাদের শিকড়ের সেই গভীর টান — যে টানে মিশে আছে মাতৃভাষার ভাটিয়ালি টান, বাংলা সংস্কৃতির সৌরভ এবং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা চিরন্তন ঐতিহ্যের উত্তরাধিকার।

🤝

Compassionate Outreach

Extending sustained aid to cancer patients, children's homes, old-age shelters (Vishranthi Home), blood banks, and student educational scholarships.

মানবিক সেবা ও সমাজকল্যাণ

ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীদের পাশে দাঁড়ানো, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের (বিশ্রান্তি হোম), রক্তদান শিবিরের এবং মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের স্বপ্নপূরণের পথে সহায়তা করা —মানবিকতার এই নিরন্তর অঙ্গীকারেই সমাজসেবায় ডিসিপিসিএ-র অবিচল পথচলা।

🎭

Youth & Performing Arts

Empowering children and youth through drama workshops, Rabindra Sangeet training, dance festivals, and inter-city talent showcases.

যুব প্রতিভা ও শিল্পচর্চা

নাট্য কর্মশালা, রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ, নৃত্যোৎসব ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুব সমাজের সুকুমারবৃত্তির বিকাশ ঘটানো।

Dedicated Leadership

Office Bearers & Governance (2023 – 2026)

DCPCA is driven by passionate volunteers and office bearers committed to organizational integrity and community welfare.

নিষ্ঠাবান নেতৃত্ব

পরিচালন সমিতি ও কার্যনির্বাহী পরিষদ (২০২৩ – ২০২৬)

ডিসিপিসিএ একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও অভিজ্ঞ সংগঠক দ্বারা পরিচালিত, যাঁরা সাংগঠনিক সততা ও সমাজকল্যাণের ব্রতে একনিষ্ঠ।

👑

Office Bearers (2023 – 2026)

President: Mr. P H Shivaram
Secretary: Mr. Jaypal Menon
Treasurer: Mr. Avijit Ghosh
Joint Treasurer: Mrs. Ranjana Mazumdar Anand

মূল কর্মকর্তাবৃন্দ (২০২৩ – ২০২৬)

সভাপতি: শ্রী পি এইচ শিবরাম
সাধারণ সম্পাদক: শ্রী জয়পাল মেনন
কোষাধ্যক্ষ: শ্রী অভিজিৎ ঘোষ
সহ-কোষাধ্যক্ষা: শ্রীমতী রঞ্জনা মজুমদার আনন্দ

View Team DCPCA Profiles → ডিসিপিসিএ কর্মকর্তাদের পরিচিতি দেখুন →
🌟

Chief Mentor & Advisors

Chief Mentor: Ardhendu Chakraborti
Guiding DCPCA's long-term vision, cultural ethos, and community partnerships across Chennai. Supported by our esteemed founding patrons.

মুখ্য উপদেষ্টা ও পরামর্শকমণ্ডলী

মুখ্য উপদেষ্টা: শ্রী অর্ধেন্দু চক্রবর্তী
চেন্নাই জুড়ে ডিসিপিসিএ-র দীর্ঘমেয়াদী রূপরেখা, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক সম্প্রীতির দিশারি। আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষকদের সহায়তায় সমৃদ্ধ।

Learn About Advisory Board → উপদেষ্টা পরিষদ পরিচিতি →
👥

Executive Committee

6 dedicated Executive Committee members spearheading festival execution, stage arts, CSR drives, and member engagement along OMR.

কার্যনির্বাহী সমিতি

আমাদের নিষ্ঠাবান কার্যনির্বাহী সদস্যেদের নিরলস প্রচেষ্টায় উৎসবের সুষ্ট পরিচালনা, সাংস্কৃতিক আয়োজন, সামাজিক উদ্যোগ এবং সদস্যদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও আত্মিক সংযোগ বজায় রেখে এগিয়ে চলেছে ডিসিপিসিএ। তাঁদের নিষ্ঠা, দায়বদ্ধতা ও নিরলস পরিশ্রমই আমাদের প্রতিটি উদ্যোগের নেপথ্যের শক্তি।

Meet Executive Committee → কার্যনির্বাহী সমিতির পরিচিতি →

Become Part of Our Living Legacy

Join DCPCA today and help us build an ever stronger cultural community for our families in Chennai.

আমাদের ঐতিহ্যের অংশীদার হোন

আসুন ডিসিপিসিএ ওএমআর চেন্নাই পরিবারের সাথে যুক্ত হয়ে - আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুদৃঢ় সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করুন।

👥 Join DCPCA Community 👥 ডিসিপিসিএ পরিবারের সদস্য হোন