Oct 16 – 21, 2026 • Lawn of Ilara Hotels, OMR Navalur
১৬ – ২১ অক্টোবর, ২০২৬ • ইলারা হোটেলস অ্যান্ড স্পা প্রাঙ্গন, ও এম আর নাভালুর

Ekota.
Utsob.
Udbodhon.

Join 2,500+ diaspora families for Sharadotsav Durga Puja 2026 (Oct 16–21) at the Lawn of Ilara Hotels & Spa, OMR Navalur. Featuring high-energy Dandiya Night, authentic Anandamela Bengali food stalls, and star cultural programs!

একতা।
উৎসব।
উদ্বোধন।

🌸 || শারদ আনন্দে আত্মিক বন্ধন || 🌸
দূর প্রবাসে থেকেও বাঙালি হৃদয়ে আর চেতনায় - বাংলার মাটির গন্ধ, কাশফুলের সমারহ, মায়ের আগমনী সুর আর আপনজনের উষ্ণতা। সেই ভালোবাসার গভীর বন্ধনে ২৫০০+ প্রবাসী পরিবারের সঙ্গে মেতে উঠুন শারদোৎসব দুর্গাপূজা ২০২৬ - এর মহামিলন ও মহা ঐক্যে!

📅 ১৬–২১ অক্টোবর ২০২৬
📍 ইলারা হোটেলস অ্যান্ড স্পা প্রাঙ্গন, ও এম আর, নাভালুর

এবারের শারদোৎসবে থাকছে –
🍲 খাঁটি ঘরোয়া স্বাদের আনন্দমেলা
🎶 মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান – নাচ, গান, নাটক, নৃত্যনাট্য ও নানাবিধ সংস্কৃতিমেলা|
✨ রোমাঞ্চে ভরা ডান্ডিয়া নাইট
🙏 আর সর্বোপরি - মা দুর্গার সান্নিধ্যে প্রবাসী বাঙালির এক অপূর্ব আনন্দ, আবেগ ও আত্মীয়তার মিলনমেলা, পরিচিত মুখের হাসিতে, ঢাকের তালে, ধূপের গন্ধে আর উৎসবের রঙে আমাদের সেই চিরচেনা বাংলাকে কাছে পাওয়া। মা আসছেন… তাঁর সঙ্গে আসছে শৈশবের স্মৃতি, বাড়ির উঠোনের গন্ধ, আপনজনের টান আর একসঙ্গে আনন্দ করার সেই রঙীন অনুভূতি।

ডিসিপিসিএ — এখানে উৎসব শুধু পূজার আচারে সীমাবদ্ধ নয়, হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলনেই এখানে সিদ্ধিলাভের সোপান। আসুন, এই শারদ প্রভাতে থাকুক আপনারও পদধ্বনি - আপনজনের হাত ধরে, ভালোবাসার টানে, প্রবাসের মাটিতে এক টুকরো বাংলা গড়ার এই মহামিলনে আপনাকে জানাই আন্তরিক আমন্ত্রণ। 🙏

Scroll to explore নিচে নামুন
👥
Connect Meet and connect with Bengalis in Chennai. সংযোগ চেন্নাইয়ের প্রবাসী বাঙালিদের সাথে আত্মিক মেলবন্ধন।
📅
Celebrate Join cultural & festive events all year round. উদযাপন সারা বছর জুড়ে নানা পার্বণ ও উৎসবের আনন্দধারা।
📖
Preserve Cherish our heritage and timeless traditions. ঐতিহ্য আমাদের চিরায়ত সংস্কৃতি ও বাংলা ভাষার চর্চা।
🤲
Contribute Share skills, resources and make an impact. সহযোগিতা পারস্পরিক সৌহার্দ্য ও সমাজকল্যাণমূলক উদ্যোগ।
Our Philosophy

Utsab

Inspired by Rabindranath Tagore's vision of Utsab — where life is a celebration and the world becomes one family.

আমাদের দর্শন

উৎসব

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা "উৎসব"-এর সেই সর্বজনীন আনন্দ ও মানবিকতার ভাবনায় অনুপ্রাণিত হয়ে, ২০১৪ সাল থেকে ডিসিপিসিএ ও এম আর, চেন্নাইয়ের প্রবাসী বাঙালিদের জন্য গড়ে তুলেছে এক আন্তরিক ঠিকানা – যেখানে উৎসবের আনন্দ মিলেমিশে যায় ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে। আমাদের চেতনার মূলে রয়েছে ‘বসুধৈব কুটুম্বকম’– সমগ্র বিশ্ব এক পরিবার। আমাদের বিশ্বাস, জীবন নিজেই এক চিরন্তন উৎসব; আর সেই উৎসব তখনই পূর্ণতা পায়, যখন তার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ে। একইসঙ্গে, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা নিয়মিতভাবে যুক্ত রয়েছি বিভিন্ন সমাজকল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডে।

We embrace the spirit of togetherness, respect, and harmony in diversity. Since 2014, DCPCA has provided a vibrant home for Bengalis on OMR Chennai while actively giving back through social outreach and philanthropy.

ঐক্য আমাদের শক্তি, সম্প্রীতি আমাদের বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা আমাদের সংস্কৃতি – আর সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলাই আমাদের উৎসবের সার্থকতা।
এই আদর্শ ও ভালোবাসার পথেই আমাদের নিরন্তর পথচলা -
উৎসবের আনন্দ হোক সবার, হৃদয়ের বন্ধন হোক আরও দৃঢ়, আর প্রবাসের মাটিতে বেঁচে থাকুক আমাদের শিকড়, সংস্কৃতি ও মানবিকতার ঐতিহ্য।

Know More About Utsab → আমাদের দর্শন সম্পর্কে আরও জানুন →
🏆 Prestigious Recognition • Chennai Sharadotsav
🏆 বিশিষ্ট স্বীকৃতি • চেন্নাই শারদোৎসব

Awarded "Best Pujo of Chennai 2024"

"চেন্নাইয়ের সেরা পূজা ২০২৪" সম্মানে ভূষিত

A crowning milestone celebrating DCPCA's devotion to authentic Vedic rituals, eco-friendly Pratima artistry, grand Anandamela culinary traditions, high-energy Dandiya nights, and warm community hospitality in South Chennai.

দক্ষিণ চেন্নাইয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে শাস্ত্রসম্মত বৈদিক আচার-অনুষ্ঠান, পরিবেশবান্ধব প্রতিমাশিল্প, বাংলার স্বাদে সমৃদ্ধ আনন্দমেলার খাদ্যোৎসব, প্রাণবন্ত ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আন্তরিক আতিথেয়তার এক অনন্য সমন্বয়ের মধ্য দিয়ে ডিসিপিএ অর্জন করেছে এই সাফল্য।
এ শুধু একটি উৎসবের সাফল্য নয় – এ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার এক উজ্জ্বল উদযাপন।

🪔
Traditional Artistry Authentic idol crafting & Vedic pushpanjali চিরায়ত শিল্পকলা ঐতিহ্যবাহী প্রতিমা নির্মাণ ও বৈদিক পুষ্পাঞ্জলি
🍲
Grand Anandamela Authentic Bengali cuisine & food stalls মহতী আনন্দমেলা খাঁটি বাঙালি রান্নার বাহারি খাদ্যমেলা
🥁
Cultural Vibrancy Electrifying Dhunuchi dance & Dandiya night সাংস্কৃতিক উদ্দীপনা উচ্ছল ধুনুচি নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
👥
Community Grandeur 2,500+ diaspora families celebrating unity ঐক্যের মহোৎসব ২৫০০+ প্রবাসী পরিবারের মহামিলন
🏆 Winner 2024
DCPCA Best Pujo of Chennai 2024 Celebration
🏆 বিজেতা ২০২৪
ডিসিপিসিএসেরা পূজা ২০২৪ উদযাপন
DCPCA Sharadotsav 2024 Celebration Highlights ডিসিপিসিএ শারদোৎসব ২০২৪ উদযাপনের বিশেষ মুহূর্ত
Celebrate Our Heritage

Literature. Music. Thought.

The pillars of our culture. The soul of our identity.

আমাদের ঐতিহ্য

সাহিত্য। সুর। মনীষা।

আমাদের সংস্কৃতির ভিত্তি। আমাদের আত্মপরিচয়ের শিকড়।

📖

Literature

From Tagore to contemporary writers, stories that shape our thoughts.

Explore →

সাহিত্য

রবীন্দ্রনাথ থেকে সমকালীন লেখক — যে সাহিত্য সমৃদ্ধ করে আমাদের মনন।

বিস্তারিত দেখুন →
🎵

Music

From Rabindra Sangeet to modern melodies. Beats that unite us.

Explore →

সুর ও সংগীত

রবীন্দ্রসংগীত থেকে আধুনিক সুরের মূর্ছনা — যে গান আমাদের বেঁধে রাখে।

বিস্তারিত দেখুন →
👤

Thought Leaders

Voices shaping ideas. Minds shaping tomorrow.

Explore →

পথপ্রদর্শক মনীষা

যাঁদের আদর্শ ও মহতী চিন্তা আমাদের ভবিষ্যৎ গঠনের দিশা দেখায়।

বিস্তারিত দেখুন →
Official Release • 2026–2027 Lineup
অফিসিয়াল ঘোষণা • ২০২৬–২০২৭ বর্ষসূচি

DCPCA OMR Events Calendar 2026–2027

ডিসিপিসিএ ওএমআর বাৎসরিক উৎসব সূচি ২০২৬–২০২৭

"A Year of Togetherness, Traditions & Timeless Celebrations!"
Discover our complete 14-event roadmap including Sharadotsav Durga Puja (Oct 16–21), Poila Baisakh, Kumartuli Tour, Kojagari Lakhi Pujo, Winter Picnic, Saraswati Puja, and Basanta Utsav Holi.

"ঐক্য, সংস্কৃতি ও আনন্দময় উৎসবের এক অনন্য বছর!"

বাঙালির বারো মাসে তেরো পার্বণ - উৎসব আমাদের রক্তে, আমাদের প্রতিটি স্পন্দনে আর প্রবাসের মাটিতে সেই উৎসবের আনন্দকে ছড়িয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার। সেই চিরন্তন বাঙালি ঐতিহ্যকে সযত্নে ধারণ করে, লালন করে, প্রতি বছরের মতো ২০২৬ এও সারা বছর জুড়ে ডিসিপিএ আয়োজন করছে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির নানা উৎসব।

আমাদের সম্পূর্ণ ১৪টি উৎসবের তালিকায় আছে – শারদোৎসব দুর্গাপূজা – ১৬-২১ অক্টোবর, পয়লা বৈশাখ, কুমারটুলি পরিক্রমা, কোজাগরী লক্ষ্মীপূজা, শীতকালীন চড়ুইভাতি, সরস্বতী পূজা, বসন্তোৎসব এবং আরও নানা আয়োজন, যেখানে মিলেমিশে থাকে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, আনন্দ ও প্রবাসী বাঙালির আত্মিক বন্ধন।

DCPCA OMR Events Calendar 2026 Poster title="অফিসিয়াল পোস্টার দেখতে ক্লিক করুন" data-lang="bn"> ডিসিপিসিএ ওএমআর উৎসব সূচি ২০২৬ পোস্টার
🔍 Click to View Full Poster পূর্ণ পোস্টার দেখতে ক্লিক করুন
📞
General Helplines & Committee Contacts: সাধারণ হেল্পলাইন ও পরিচালন কর্মকর্তাদের নম্বর:
🪔
Oct 16 – 21, 2026

Sharadotsav Durga Puja

6 Days of festivity: Dandiya Night, Anandamela food festival, daily Vedic pushpanjali & bhog.

১৬ – ২১ অক্টোবর, ২০২৬

শারদোৎসব দুর্গাপূজা

৬ দিনের মহোৎসব: আনন্দমেলা, প্রতিদিনের বৈদিক পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ ভোগ, সাংস্কৃতিক সন্ধ্যা, ডান্ডিয়া নাইট।

🕯️
08th Nov '26 (Sun)

Kali Pujo & Diwali

Midnight pushpanjali, thousands of flickering diyas, fireworks, and community prasad.

০৮ই নভেম্বর '২৬ (রবি)

শ্যামাপূজা ও দীপাবলি

নিশীথ পূজা, সহস্র প্রদীপের আলোয় আরতি, আতশবাজি ও প্রসাদ বিতরণ।

🧺
10th Jan '27 (Sun)

Annual Winter Picnic

Scenic outdoor day-out with sports competitions, live barbecue, music, and festive lunch.

১০ই জানুয়ারি '২৭ (রবি)

বার্ষিক শীতকালীন চড়ুইভাতি

মনোরম পরিবেশে বার্ষিক পিকনিক, ক্রীড়া প্রতিযোগিতা, সংগীত ও ভুরিভোজ।

🪕
11th Feb '27 (Thu)

Saraswati Pujo & Haate Khori

Basanti celebrations, children's initiation into learning, pushpanjali, and khichuri bhog.

১১ই ফেব্রুয়ারি '২৭ (বৃহস্পতি)

সরস্বতী পূজা ও হাতেখড়ি

বাসন্তী সাজে অঞ্জলি, শিশুদের বিদ্যারম্ভের হাতেখড়ি ও সুস্বাদু খিচুড়ি ভোগ।

Our Journey Together

13 Years of Memories

— Countless moments. One community. (2014 – 2026) —
আমাদের পথচলা

১৩ বছরের মধুর স্মৃতি

— অগণিত মুহূর্ত। এক অখণ্ড পরিবার। (২০১৪ – ২০২৬) —
← Swipe to explore timeline →
← টাইমলাইন দেখতে ডান-বামে টানুন →

Together, We Grow.
Together, We Glow.

Join our community and become part of something meaningful — festivals, friendships, culture, knowledge and shared memories.

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন।

আহ্বান জানাই আমাদের এই ক্রমবর্ধমান পরিবারের সঙ্গে যুক্ত হতে — যেখানে উৎসবের আনন্দে মিশে যায় সৌহার্দ্য, সংস্কৃতির টানে জেগে ওঠে শিকড়ের স্মৃতি, আড্ডায় আড্ডায় জমে ওঠে বাংলার মজলিশ, আর প্রতিটি সংযোগ হয়ে ওঠে এক অবিচ্ছেদ্য মেলবন্ধনের সূচনা।
আসুন, একসঙ্গে উদযাপন করি আমাদের উৎসব, বাঁচিয়ে রাখি আমাদের সংস্কৃতি, আর প্রবাসের মাটিতে গড়ে তুলি বাংলার এক নিজ্বস্ব ঠিকানা।